সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আদালতে আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন। রাজধানীর বকশী বাজারে বিশেষ জজ আদালতে-৫–এ আজ সকালে তাঁর আত্মসমর্পণ করার কথা। আদালতে হাজির হয়ে খালেদা জিয়া জামিন চাইবেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন।

গত ৩০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বাকি বক্তব্য উপস্থাপনের জন্য হাজির না হওয়ায় এই আদালতের বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ থেকে পরবর্তী তিন দিন এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবীদের একজন সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। ন্যায়বিচার পাবেন না—এমন শঙ্কা নিয়ে তিনি আদালতের সব কাজে সহযোগিতা করেছেন। ৩০ নভেম্বর বাম দলগুলোর হরতালের ছিল। বিএনপি ওই হরতালে সমর্থন জানিয়েছে। একটি বড় রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি হরতালের মধ্যে আসতে পারেননি। এরপরও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ এই মামলার তারিখ নির্ধারণ ধার্য রয়েছে। খালেদা জিয়া সুস্থ থাকলে আদালতে হাজির হবেন। এরপর আইন অনুযায়ী সবকিছু করা হবে। তিনি বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের অবশিষ্ট বক্তব্য উপস্থানের জন্য তাঁরা আদালতে আবেদন করবেন।

২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা