সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিএনপির বিক্ষোভ

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর ১৫টি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহানগরীর বিভিন্ন থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন থানায় কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় ৫/৭ জন নেতাকর্মী আহত হন। বিভিন্ন স্থান থেকে ১০-১২ জন নেতাকর্মী গ্রেফতার হয়।

পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ কর্মসূচি সফল করেছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ অংশের মধ্যে শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান, কদমতলী, ডেমরা, লালবাগ, শ্যামপুর, কোতোয়ালি, বংশাল, নিউমার্কেট, সূত্রাপুর, ওয়ারি, গেণ্ডারিয়া, চকবাজার, মুগদা, কামরাঙ্গীর চর থানাগুলোতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষােভ মিছিল করেছে বলে জানান দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা