সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের জন্য চ্যালেঞ্জ আরেকজন আনিসুল পাওয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মতো আরেকজন যোগ্য নেতা খুঁজে পাওয়া খুব কঠিন; এটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জও বটে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ ঢাকায় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আনিসুল হকের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল শফিউল হক উপস্থিত ছিলেন। আনিসুল হকের সঙ্গে এসেছেন স্ত্রী রুবানা হক ও ছেলে নাভিদুল হক।

টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন।

শনিবার দুপুরে আনিসুল হকের বনানীর বাসায় শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে এক প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আনিসুল হকের বাসভবনে অবস্থান করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘আমি তার পরিবারেরও সদস্য ছিলাম। তার মতো অমায়িক মানুষ খুঁজে পাওয়া ভার। আমরা একই এলাকার বাসিন্দা। গত বছর আনিসুল হককে নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে লাখ মানুষ জড়ো হয়েছিল। আজও সেই সংবর্ধনার ছবি আমি নিজের এলাকায় গেলে দেখতে পাই।’

স্ত্রীর সঙ্গে গত ২৯ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে যান আনিসুল হক। পরে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হয়নি। বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান এই গুণী ব্যবসায়ী নেতা ও টিভি ব্যক্তিত্ব।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা