সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের মোবাইল নিয়ে বিএনপির সতর্কতা

news-image

নিজস্ব প্রতিবেদক : অসাধু কেউ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইল নম্বরটির নিয়ন্ত্রণ নিয়ে তা ‘প্রতারণমূলকভাবে’ ব্যবহার করছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওই নম্বর থেকে ফোন এলে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ব্যবহৃত ০১৭৭৭৯৯০৯৮৮ এই মোবাইল নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এখন থেকে মহাসচিব মহোদয় উল্লিখিত মোবাইল নম্বরটি আর ব্যবহার করবেন না।”

মোবাইল ছাড়াও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও মির্জা ফখরুল হয়রানির শিকার হয়েছিলেন।

এর আগে তার নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে নানা বক্তব্য দেওয়ার পর সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, “বিএনপির মহাসচিবের নামে কোনো ফেইসবুক একাউন্ট নেই। যারা তার নাম দিয়ে এই একাউন্ট খুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমরা অনুরোধ রাখছি।”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা