সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির নিরপেক্ষতা প্রমাণের সুযোগ : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রংপুরে নির্বাচন সুষ্ঠু হলে ইসির ওপর জনগণ ও রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি হবে। আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের রাস্তা পরিস্কার হবে।

মঙ্গলবার বনানীতে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পারলে নির্বাচন কমিশনের ওপর দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর আস্থা সৃষ্টি হবে। নির্বাচন সুষ্ঠু না হলে ইসি সবার আস্থা হারাবে।

আগামী ২২ ডিসেম্বর জাপার দুর্গখ্যাত রংপুর সিটির নির্বাচন হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। গত সিটি নির্বাচনে জাপার সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রায় ২৯ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত শরফুদ্দীন আহমেদ ঝন্টুর কাছে হেরে যান। জাপার বিদ্রোহী প্রার্থী আবদুর রউফ মানিক ৩৭ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।

এবারও রংপুরে একক প্রার্থী দিতে সমর্থ হয়েছে জাপা। দলটির মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বিদ্রোহী প্রার্থী হয়েছেন এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার ও আবদুর রউফ মানিক। বহিস্কারের হুমকি দিয়েও ভাতিজার প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি এরশাদ।

অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদের নেতৃত্বে শতাধিক আইনজীবী জাপায় যোগ দেন। এরশাদ বলেন, জাপায় নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন জাপার পতাকাতলে সমবেত হচ্ছেন।

জাপার প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এমপির সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ফয়সল চিশতী, উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা