সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেনা মোতায়েন ছাড়া কোনোভাবে নির্বাচন হবে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেনা মোতায়েন ছাড়া কোনোভাবে নির্বাচন হবে না। তিনি বলেন, সেনাবাহিনীকে নির্বাচনের আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে, অন্যথায় নির্বাচন হবে না।

শুক্রবার সকা‌লে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খসরু এ মন্তব্য ক‌রেন।

‘জাতীয় নাগরিক সংসদ’ নামের একটি সংগঠন আয়োজিত এই আলোচনায় খসরু বলেন, কোনো দেশে সংসদ বহল রেখে কোনো সংসদ নির্বাচ‌ন হয় না। এ দেশেও ৫ জানুয়ারির মতন নির্বাচ‌ন আর হবে না এবং হতে দেওয়া যাবে না।’

ক্ষমতাসীন দলের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ যদি ৫ জানুয়ারির নির্বাচ‌ন দেশে আবার করতে চায়, তাহলে যেকোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে। আমরা দেশে বিশৃঙ্খলা করতে চাই না। কেউ যদি বিশৃঙ্খলা করে, তাহলে দেশের জনগণকে পাশে রেখে আমরা তাদের প্রতিহত করব।’

আলোচনা সভায় জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমিন সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি জাহিদ হাসান, নেতা ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা