সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভাবে চললে শেখ হাসিনার সরকার আসবে না : খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান দ্বন্দ্ব শুভকর নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আজ যেভাবে অনৈক্য দেখাচ্ছেন, তা কখনো শুভকর নয়। এভাবে চললে আগামীতে আমাদের সরকার ক্ষমতায় আসবে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আজিমপুরে পার্ল হারবার কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা আয়োজন করা হয়। ১৮ নভেম্বর আওয়ামী লীগের নাগরিক সমাবেশ সফল করা এবং নতুন সদস্য সংগ্রহের জন্যই এই সভা ডাকা হয়। কিন্তু এই সভা বাধা দেওয়ার জন্য দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে কমিউনিটি সেন্টারের গেটে ময়লা ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। পরে ময়লা কিছুটা সরিয়ে কমিউনিটি সেন্টারে প্রবেশ করে নির্ধারিত সভা আরম্ভ করে দক্ষিণের নেতাকর্মীরা।

অন্যদিকে আজিমপুর বাসস্ট্যান্ডে সামনে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সমর্থকরা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের বহিষ্কারের দাবিতে মিছিল করে।

এ প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যে বলেন শেখ হাসিনার সরকার, বারবার দরকার। কিন্তু কীভাবে দরকার? ঐক্য ছাড়া শেখ হাসিনার সরকার আসবে না। ঐক্যের কোনো বিকল্প নাই। আজ যে দ্বন্দ্ব চলছে, এভাবে চলতে থাকলে শেখ হাসিনার সরকার আসবে না।’

কামরুল ইসলাম আরো বলেন, ‘একাত্তরের ঘাতকদের নির্মূল করা জন্য আমাদের ঐক্য দরকার। ঘাতকদের এ দেশ থেকে বিতারিত করতে হলে ঐক্য থাকতেই হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা