সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত পৌনে ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর জানান, জামায়াতে ইসলামীসহ মোট ১৭টি দল আজকের বৈঠকে অংশ নিয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে বিভক্তির কারণে জোটের অন্যতম শরিক লেবার পার্টির কোনো অংশকেই আমন্ত্রণ জানাননি জোট প্রধান। এ ছাড়া কল্যাণ পার্টি ও পিপলস লীগের নেতারা বৈঠকে অনুপস্থিত রয়েছেন।

বৈঠকে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, ন্যাপ, মুসলিম লীগ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপি, ইসলামী পার্টি, সাম্যবাদী দল (একাংশ), জমিয়তে উলামায়ে ইসলাম, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ ন্যাপ, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতারা উপস্থিত আছেন।

বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতির পর্যালোচনা হবে বলে জানা গেছে। এর আগে সর্বশেষ গত জুলাই মাসে জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

তিন মাসের বেশি সময় পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপির চেয়ারপার্সন। এরপর ২৩ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশে গত রোববার ভাষণ দেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা