নাসিরনগরে কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা,স্কুল ড্রেস বিতরণ,মিলাদ ও বিদায় অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে ২০১৬ সালে নাসিরনগর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন বৃত্তিপ্রাপ্তসহ ১০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ,দরিদ্র ছাত্রছাত্রিদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ,৫ম শ্রেনীর ছাত্রছাত্রির বিদায় উপলক্ষে মিলাদ ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দেবী রানী ধরের বিদায়ী অনুষ্ঠান এবং বিদ্যালয়ে শিশুদের শতভাগ উপস্থিত,ঝরে পড়া রোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা উম্মে সালমা, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহজাহান ভুইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা মোঃ ইকবাল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন,ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক খোদেজা বেগম ও কৃতি শিক্ষার্থী তাহমিদুর রহমান চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,পিটিএ‘র সদস্য,শিক্ষক,অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিদায় উপলক্ষে ৫ম শ্রেনীর ছাত্রছাত্রির সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোয়াজ্জেম হোসাইন।

 

 

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার