সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

news-image

‘বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বেলা ২টায় সমাবেশ শুরু হবার কথা থাকলেও ইতোমধ্যে সমাবেশস্থল ভরে গেছে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। দলীয় ও সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা মাতিয়ে তুলেছেন পুরো এলাকা।

বিপ্লিব ও সংহতি দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সমাবেশের উদ্দেশ্যে খালেদা জিয়া বিকেল ৩টার দিকে গুলশানের নিজ বাস ভবন ‘ফিরোজা’ থেকে রওনা দিবেন বলে জানিয়েছেন চেয়াপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

এই দিকে সকাল থেকেই চলছে সাসাসের জিয়াউর রহমানের নিয়ে বিভিন্ন গান।

এ ছাড়া সমাবেশে ইতোমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন নবী-খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, শরীফুল আলম শরীফ উপস্থিত হয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সর্বশেষ সমাবেশ ছিল ২০১৪ সালের ২০ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা