সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাধা না দিলে জনসমাগম রেকর্ড ছাড়াবে : আব্বাস

news-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার তো সব কাজে বাধা দেয়। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোকসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। আজ শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

আব্বাস বলেন,  ‘ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) দেশে ফেরার সময় বিমানবন্দরে যেতে নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। এরপরও সেদিন কীভাবে নেতাকর্মীদের ঢল নেমেছিল তা দেশবাসী দেখেছে। এবার যদি সরকার বাধা না দেয় তাহলে লোকসমাগম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।’

বিএনপি নেতা আরো বলেন, ‘কী প্রয়োজন বাধা দেওয়ার? সমাবেশ করতে দিন নির্বিঘ্নে। জনগণের সমাবেশ করতে দিন। এরপর হয়তো আপনারাও করবেন। জনগণই সবকিছু বিচার করুক। গণতান্ত্রিক আচরণ করুন।’

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের মধ্যে স্বভাবতই আনন্দ কাজ করছে। সারা দেশ থেকে লোকজন আসবে। আশা করবে, সরকার জল, সড়ক, রেলপথ কোথাও বাধা দেবে না।’

এ সময় বিএনপির ভাইস সেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা