সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা না থাকলে ক্ষমতায় যেতে পারবেন না : ইনু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলীয় জোটকে ১ টাকার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা ১ টাকার মালিক নন, আশি পয়সার মালিক।

তিনি বলেন, এরশাদ, ইনু, দিলীপ বড়ুয়া ও মেননকে নিয়ে আওয়ামী লীগের এক টাকা হয়েছে। আমরা যদি না থাকি তবে আশি পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরতে হবে। হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।

বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর ফুটবল মাঠে জাসদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি কারো দয়ায় মন্ত্রী হয়নি। শেখ হাসিনা আমায় বিশ্বাস করে মন্ত্রী বানিয়েছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছি।

তিনি বলেন, দেশ, গণতন্ত্র, মানুষ ও মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছি। আর সেই ঐক্যের ফসল হিসেবে শেখ হাসিনা এ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত যে শেখ হাসিনা তার ওয়াদা রেখেছেন। তিনি রাজাকাদের বিচার করেছেন, জঙ্গিদের দমন করেছেন। তাই শেখ হাসিনা বাংলাদেশের নেত্রী আর খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের নেত্রী, খালেদা জিয়া রাজাকারের নেত্রী।

আওয়ামী লীগ নেতাদের নাম উল্লেখ না করে ইনু বলেন, আমরা চুপ করে সব সহ্য করি বলে আমাদের দুর্বল ভাববেন না। আমাদেরও শক্তি আছে, জাসদের লাঠি যেই রাস্তায় যাবে সেই রাস্তায় কোনো লোক থাকবে না।

জাসদ সভাপতি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো রাজাকার-যুদ্ধাপরাধীদের লালন-পালন ছাড়েননি। তাই দেশের ভবিষ্যৎ স্বার্থে, গণতন্ত্রের সার্থে খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করতে হবে।

মিরপুর উপজেলা জাসদের সভাপতি মোহাম্মদ শরিফের সভাপতিত্বে ও জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমের সঞ্চালনায় সমাবেশে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কেন্দ্রীয় নেতা রকোনুজ্জামান রোকন, আব্দুল আলীম স্বপন, শরিফুল কবির স্বপন, মো. আবদুল্লাহ, গোলাম মহাসিন, আহম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা