,

পৃথিবীর মতো আরো ২০ গ্রহের সন্ধান!

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করছেন, পৃথিবীর মতো সৌরজগতে আরো ২০ গ্রহের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সৌরমণ্ডলের বাইরে প্রাণ খুঁজতে গিয়ে ‘কেপলার’ মহাকাশযান এইসব নতুন গ্রহসমূহের সন্ধান পায়।

বিজ্ঞানীদের মতে, মোট ২১৯টি ভিনগ্রহের সন্ধান মিলেছে এই কেপলার মিশনে। যার মধ্যে ২০টি একেবারেই পৃথিবীর মতো পাথুরে। নাসা জানিয়েছে, এই ভিনগ্রহগুলোর সঙ্গে পৃথিবীর সাদৃশ্য রয়েছে। এজন্য এদের বলা হচ্ছে, ‘রকি প্ল্যানেট’। আবহাওয়াতেও কিছু সাদৃশ্য রয়েছে। এরা সবাই নিজেদের মতো পাক মারছে কোনো না কোনো নক্ষত্রের চার পাশে।

নাসার বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘কেওআই-৭৯২৩.০১’ নামক গ্রহটির। এটি পৃথিবীর ব্যাসের চেয়ে ৯৭ শতাংশ বেশি। এখানে বছর হয় ৩৯৫ দিনে।

আমাদের নীলাভ গ্রহের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা এই গ্রহ। কেপলার মিশনের অন্যতম প্রধান গবেষক জেফ কাফলিন কৌতুক করে বলেছেন, চাইলে মহাকাশযানে চড়ে পাড়ি জমাতে পারেন এই গ্রহগুলোতে।

উল্লেখ্য, কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি) বিগত কয়েক বছরে মোট চার হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল। যাদের মধ্যে দুই হাজার ৩৩৫টি গ্রহ সম্বন্ধে জানা সম্ভব হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে