,

ইন্টারনেটে ধীর গতি থাকবে তিন দিন

news-image

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই-৪’ সোমবার রাত ১২টা ১৯ মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে ২৪-২৬ অক্টোবর এই তিন দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক ইমদাদুল হক মঙ্গলবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এরই মধ্যে ইন্টারনেটে প্রভাব পড়তে শুরু করেছে। তবে কিছু আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ভালো করায় এখনও পুরোপুরি সমস্যা হয়নি। তবে এরই মধ্যে আমাদের কাছে গ্রাহকদের অভিযোগ আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় ইন্টারনেটে গতি খুব কম পাওয়া যাচ্ছে বলে তারা জানিয়েছে।’

প্রসঙ্গত, সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখন বাংলাদেশ পাচ্ছে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এরমধ্যে ব্যবহার করা হচ্ছে ২৫০ জিবিপিএস, যা সরবরাহ করছে বিএসসিসিএল। তবে দেশে মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস।

জানা গেছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-ইউ-৫)  সক্ষমতা ১০০ জিবিপিএস। এতে করে প্রায় ১৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ঘাটতিতে পড়বে দেশ। এই প্রয়োজন আইটিসির ব্যান্ডউইথ দিয়েও মেটানো সম্ভব হবে না বলে মনে করছেন ইন্টারনেট ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে