বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্ড্রয়েডে গুগল সার্চ হিস্টোরি ডিলিট করবেন যেভাবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সার্চ জায়ান্ট গুগল তাদের ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে গুগল সার্চ অ্যাপ সবসময় উন্নত করে। বেশ কিছুদিন আগে গুগল তাদের সার্চ অ্যাপ হালনাগাদ করেছে। আর এরপর থেকেই এই অ্যাপ আপনি গুগলে যা কিছুই অনুসন্ধান করছেন সেসবের তথ্য সংরক্ষণ করে আসছে।
আর আপনি যখন এই অ্যাপটি ওপেন করবেন তখন নীচে ডান কোণায় একটা ক্লক আইকন দেখতে পাবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব এই আইকনে ক্লিক করলে আপনি এযাবৎ যা কিছু যা সার্চ করেছেন তার হিস্টোরি দেখতে পাবেন। আর অ্যাপটি দিন অনুযায়ী আপনি যা যা সার্চ করেছেন তা ট্র্যাক করে থাকে। আর এখান থেকে সোয়াইপ করে আপনি যেকোনো নির্দিষ্ট দিনের সার্চ হিস্টোরিও আপনি পেতে পারেন।

 

আপনি চাইলে এই ফিচার ডিলিট ও করতে পারেন আবার মুছেও ফেলতে পারেন।
এই স্ক্রিনশট ডিলিট করতে হলে-
গুগল অ্যাপ ওপেন করে মেইন স্ক্রিনের হিস্টোরি আইকনে ট্যাপ করতে হবে।
এবার স্ক্রিনে গত সাতদিনের সার্চ হিস্টোরির একটি তালিকা দেখাবে।
আর এখান থেকে ব্যবহারকারী তার সব সার্চ হিস্টোরি ডিলিট করে ফেলতে পারবেন।

 

আবার ডিলিট করার ঝামেলা থেকে মুক্তি চাইলে এই ফিচারটি ডিজ্যাবল করে রাখা যাবে। যেভাবে ডিজ্যাবল করা যাবে এই ফিচার-
অ্যাপের মেইন স্ক্রিনে বাম পাশের মেন্যু (তিনটি হরাইজন্টাল লাইন) থেকে সেটিংস অপশনে যেতে হবে।
এবার সেটিংস থেকে ‘অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে’ ট্যাপ করতে হবে।
এবার আরেকটি স্ক্রিন আসবে আর এখান থেকে এনাবল রিসেন্ট অপশন টার্ন অফ করতে হবে।
আর এটি অফ করা একবার হয়ে গেলে অ্যাপটি আর স্ক্রিনশট স্টোর করবে না।