,

বিশ্বজুড়ে কিছু সময় ফেসবুক ডাউন এর কারণ জানা গেল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ফেসবুক মালিকানাধীন ইন্সটাগ্রাম ১০ অক্টোবর বেশ কিছু সময়ের জন্য ডাউন থাকে। আর এই সমস্যায় বেশি আক্রান্ত হয়েছে উত্তর আমেরিকার পশ্চিম এবং পুর্ব উপকুল, ইউরোপের কিছু অংশ, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণপুর্ব এশিয়া। আর এর মধ্যে বাংলাদেশের ব্যবহারকারীরাও বেশ কিছু সময়ের জন্য ফেসবুক ব্যবহার করতে পারেনি।
ডাউন হয়ে যাওয়ার সময় ফেসবুকে ব্যবহারকারীরা লগ-ইন থাকলেও ‘সরি সামথিং ওয়েন্ট রং’ কিংবা ‘দ‍্য পেজ নট রিচ’ এমন বার্তা দেখাচ্ছিল। আর ফেসবুক ডাউন হয়ে যাওয়ার পরেই বিশ্বব্যাপী ব্যবহারকারীরা তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে

 

ফেসবুকডাউন নামে প্রচারণা চালানো শুরু করে। ওয়েবসাইট ডাউনের মনিটরিং সাইট ডাউনডিটেক্টর.কম নামের সাইটটি জানিয়েছে, ফেসবুক ডাউনের ১২ হাজার অভিযোগ পাওয়া গেছে এবং ইন্সটাগ্রামের এমন ২ হাজার ৫০০ অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও ৫০ শতাংশ ব্যবহারকারী লগ ইন সমস্যা, ৪০ শতাংশ পুরোপুরি ব্ল্যাকআউট এবং ১০ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ছবিতে সমস্যার কথা জানিয়েছে। তাৎক্ষনিকভাবে ফেসবুক রয়টার্সকে জানিয়েছিল, তারা ফেসবুক ডাউনের বিষয়টি দেখছে এবং যত দ্রুত সম্ভব সাইট ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়।

 

তবে সর্বশেষ ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছু নেটওয়ার্কিং সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেসবুক সেবায় এক্সেস করতে পারছিলেন না। প্রায় এক ঘণ্টার মধ্যেই আমরা দ্রুত অনুসন্ধান শুরু করেছিলাম এবং আমরা সমস্যাটি সমাধান করেছি। আর সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে