,

বিশ্বকাপের টিকিট পেল জার্মানি-ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। এক ম্যাচ হাতে রেখেই ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জোয়াকিম লোর প্রশিক্ষিত দলটি।

তাদের সঙ্গে ইউরোপিয়ান অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে আরেক ফেবারিট দল ইংল্যান্ড।

স্বাগতিক নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ইউরোপের পাওয়ার হাউস খ্যাত জার্মানি। অন্যদিকে বাছাইপর্বে নিজেদের নবম ম্যাচে হ্যারি কেনের শেষ মুহূর্তের গোলে স্লোভেনিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।

 

বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। এবার তার সঙ্গে নাম লিখিয়েছে ইংল্যান্ড ও জার্মানি। প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

এফ’ গ্রুপে ৯ ম্যাচ শেষে ৭ জয় ও ২ ড্রয়ে ইংল্যান্ডের সংগ্রহ ২৩। ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে স্কটল্যান্ড। অন্যদিকে, ‘সি’গ্রুপে টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়েছে জার্মানি।

লিথুনিয়ার মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইংল্যান্ড। অন্যদিকে গ্রুপ ‘সি’এর ম্যাচে আজারবাইজানকে আতিথ্য দেবে জার্মানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে