,

অবশেষে ওয়ানডেতে মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক :প্রায় আড়াই বছর ধরে রঙ্গিন জার্সির খেলা থেকে উপেক্ষিত মুমিনুল হক। টেস্ট ব্যাটস্‌ম্যান হিসেবে তাকে দলে রাখা হয়েছিলো। অবশেষে ওয়ানডে দলে ডাক পেলেন এই বাঁহাতি টপঅর্ডার ব্যাটস্‌ম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিসিবি ঘোষিত ১৬ জনের দলে মুমিনুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে ।

২০১৫ সালের বিশ্বকাপে মমিনুল তার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। ইন্জুরিতে পড়ায় তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তা থাকায় হয়তো শেষ মুহূর্তে মুমিনুলকে দলে রাখা হয়েছে। যদিও তাঁর ওপেন করার সম্ভাবনা নেই।

১২ অক্টোবর ব্লুমফন্টেইনেই হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচটি। ১৫, ১৮ ও ২২ অক্টোবর কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে হবে সিরিজের ওয়ানডে তিনটি।

বাংলাদেশ দল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুমিনুল হক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে