সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁচা-মরার ম্যাচে নামার আগমুর্হুতে বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক :ইতোমধ্যে শুরু হয়ে গেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম। নির্ধারণ হয়ে গেছে ভেন্যু ও তারিখ। তবে এখনো নিশ্চিত হতে পারেনি লিওনেল মেসির আর্জেন্টিরা বিশ্বকাপ খেলা। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকা আজেন্টিনা এখন পর্যন্ত খেলেছে ১৬টি ম্যাচ। যার মধ্যে ছয় জয়, ছয় পরাজয় এবং চার ড্র নিয়ে তাদের সংগ্রহ ২৪। তাই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে পরের ম্যাচ গুলোতে জয়ের বিকল্প নেই তাদের সামনে। বাঁচা-মরার লড়াইয়ে ৫ অক্টোবর পেরুর মুখোমুখি হবে মেসিরা। তবে বাংলাদেশ সময়ানুযায়ী সেটা শুক্রবার ভোর ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

তবে ম্যাচটিতে মেসির সঙ্গে দেখা যাবে না তার উত্তরসূরী পাওলো দিবালাকে। কারণ মেসির সঙ্গে তার সমন্বয়ের অভাব। মেসিদের কোচ হোর্হে সাম্পাওলি নিজেই মিডিয়ার কাছে এই তথ্য প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে বাছাইপর্বের ম্যাচটি।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা করে সাম্পাওলি বলেছেন, ‘যেহেতু এই মুহূর্তে মেসি-দিবালা জুটি তৈরি করার সময় নেই আমাদের হাতে। তাই বাস্তবতা মেনেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ‘

চলতি মৌসুমে জুভেন্তাসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল করেছেন দিবালা। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বশেষ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসির সঙ্গে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। দুজনের মধ্যে সমন্বয়ের ঘাটতি লক্ষ্য করা গেছে।

তাই সাম্পাওলির ভাষ্য, ‘দিবালা যেমনটা বলেছে, অত ভয়াবহ কিছু দেখছি না। সে বলেছে মেসির সঙ্গে খেলতে পেরে সে খুশি। কিন্তু এটাও ঠিক মাঠে সে তার জায়গা খুঁজে পায়নি। ‘ মেসিকেও একটা খোঁচা দিতে ভুলেননি সাম্পাওলি। বললেন, ‘ক্লাবের মতোই তাঁকে জাতীয় দলের হয়েও স্বচ্ছন্দ হতে হবে, সারা মাঠে খেলতে হবে। ‘

লাতিন অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা আছে ৫ নম্বরে। সেখান থেকে পেরুকে হঠিয়ে ৪ নম্বরে উঠতে পারলে সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট হাতে পাওয়া যাবে। সেটা না পারলে প্লে অফ ম্যাচ খেলে বিশ্বকাপ খেলার যোগ্যতা প্রমাণ করতে হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা