বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফীর জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

news-image

স্পোর্টস ডেস্ক :মাশরাফিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। তার হাত ধরেই নতুনভাবে পথ চলতে শুরু করে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে তিনি নয়নের মনি। আজ বাংলাদেশ ওয়ানডে দলের এই ক্রিকেটারের ৩৫তম জন্মদিন। আর সে উপলক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি) থেকে তাকে শুভাচ্ছে জানাতে ভুলেনি।

লিজেন্ড আখ্যা দিয়ে মাশরাফীকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে আইসিসি লিখেছে,‘ হ্যাপি বার্থ ডে টু দ্য টাইগার ক্রিকেট লিজেন্ড মাশরাফি বিন মর্তুজা।

প্রসঙ্গত, কৌশিকের শৈশবটা কেটেছে একটু অন্য রকম। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার তেমন মনযোগ ছিল না। সে সময় তিনি ফুটবল কিংবা ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন। আর প্রায় চিত্রা নদীতে সাঁতার কাটা হতো এই মানুষটার।

তারুণ্যের শুরুতে ফুটবল-ব্যাডমিন্টন বাদ দিয়ে শুরু করলেন ক্রিকেট খেলা। মাশরাফীর ক্যারিয়ারের শুরুতেই ব্যাটিং করলেও পরবর্তীতে বোলার হিসেবেই ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ‍‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত টাইগার অধিনায়ক।

হাসিখুশি আর উদারচেতা মানুষটির খুব পছন্দ বাইক জার্নি। তাইতো সুযোগ পেলে বাইক নিয়ে ঘুরতে পছন্দ করেন মাশরাফী। নিজ এলাকার একটি ব্রিজের এপার-ওপার চক্কর মারাটা যেন অভ্যাশে পরিণত হয়েছে তার।

নড়াইল শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় স্ত্রী সুমনা হক সুমির সাথে পরিচয় হয় মাশরাফীর। এরপর পারিবারিক ভাবে ২০০৬ সালে বিবাহসূত্রে আবদ্ধ হন টাইগার দলপতি। বর্তামানে তাদের সংসারে একমাত্র মেয়ে হুমায়রা ও এক ছেলে সাহেল আলো ছড়িয়েছেন।

মাশরাফীর ক্রিকেটা আসার গল্পটা একটু ভিন্ন। ১৯৯১ সালের দিকে মাগুরায় বিকেএসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্প দিয়েই শুরু হয় তার ক্রিকেট জীবন।

সেবার বিকেএসপির কোচ বাপ্পির সান্নিধ্যে এসে বোলিংয়ের অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন টাইগারদের বর্তমান দলপতি।

মাশরাফী যখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতেন তখন তার আক্রমণাত্মক ও গতিময় বোলিং নজর কেড়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও টাইগারদের সাবেক অস্থায়ী বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের।

এরপর তার পরামর্শে জিম্বাবুয়ের বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলায় সুযোগ পেয়ে যান মাশরাফী। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে চার উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন নির্বাচকদের। সবচেয়ে মজার বিষয় হলো ‘এ’ দলের হয়ে একটি মাত্র ম্যাচ বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে যান ‘নড়াইল এক্সপ্রেস’।

২০০১ সালের ৮ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টাইগারদের এই মহানায়কের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আগমন ঘটে তার।

সেবার তার সাথে অভিষেক ঘটে খালেদ মাহমুদেরও। অভিষেক ম্যাচেই জাত চিনিয়েছেন মাশরাফি। সে ম্যাচে ১০৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি।

মাশরাফী এখন পর্যন্ত ৩৬টি টেস্ট খেলে ৭৯৭ রান সংগ্রহ করেন সেই সাথে তুলে নেন ৭৮টি উইকেট। একই বছরের ২৩ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ‘ক্যাপ ৫৩’ নিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

অভিষেক ম্যাচে ৮.২ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে তুলে নেন ২টি উইকেট। মাশরাফী দলের হয়ে ১৭৯ ওয়াডেতে ব্যাট হাতে করেন ১৫৭৮ এছাড়াও বল হাতে নেন ২৩২ উইকেট।

বর্তমানে তিনি বাংলাদেশের ওয়ানডে দলের নেতীত্ব দিচ্ছেন। তার হাত ধরেই এসেছে টাইগারদের শততম জয়। কোটি ভক্তের ভালোবাসায় ৭ বার অপরেশানের পরও নিজেকে বিলিয়ে দিচ্ছেন দেশের ক্রিকেটে।