সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসের মধ্যেই ফোর জি : তারানা হালিম

news-image

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই, তিন মাসের মধ্যেই ফোর জি চালু হচ্ছে। অপারেটররা ইতিমধ্যে ফোর জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
আজ বুধবার সকালে ফোর জি সেবা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি এ কথা বলেন। তারানা হালিম বলেন, ফোর জি নীতিমালায় গ্রাহকের ব্রাউজিং কার্যক্রমসহ বিভিন্ন তথ্য এক যুগ সংরক্ষণ রাখার ধারাসহ ২৩টির মতো বিষয়ে আপত্তির কথা জানায় অপারেটরগুলো। যে ২৩টি আপত্তির কথা বলেছে তার অধিকাংশই তারা ভুলভাবে ব্যাখ্যা করছে। এর বেশির ভাগই ভুল ব্যাখ্যার কারণে সেগুলো বিভ্রান্তি তৈরি হয়েছিল।

তিনি আরো বলেন, যত ভুলবুঝাবুঝি হোক ফোর জি চালুর বিষয়ে বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। এ বছরের অবশিষ্ট ৩ মাসের মধ্যেই ফোর জি চালু হবে। অপারেটররা সেটা করবে। ইতিমধ্যে অপারেটররা ফোর জি চালু করার সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। প্রতিমন্ত্রী বলেন, ফোর জি গাইড লাইনের কয়েকটি জায়গায় এখন কিছু ব্যাখ্যা সংযোজন করা হবে।
ব্যাখ্যা সংযোজনের কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে এবং যেকোনোভাবেই হোক ডিসেম্বরের মধ্যেই দেশে ফোর জি চালু হবে। এটা হবে আমাদের প্রতিশ্রুতির বাস্তবায়ন।

সেপ্টেম্বরের শুরুর দিকে ফোর জি নীতিমালায় অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই অনুমোদনই ছিল দেশে ফোর জি চালুর প্রক্রিয়ায় অন্যতম অগ্রগতি। ফোর জি এর নীতিমালা অনুযায়ী ২১০০ মেগাহার্জ, ১৮০০ মেগাহার্জ এবং ৯০০ মেগাহার্টজ তরঙ্গ নিলাম হবে। যার মধ্যে ২১০০ ব্যান্ডের প্রতি মেগাহার্জের নিলামের ফ্লোর মূল্য হবে ২ কোটি ৭০ লাখ ডলার। আর ১৮০০ ও ৯০০ ব্যান্ডের প্রতি মেগাহার্ডজ স্পেকট্রামের নিলামের ভিত্তি মূল্য হবে তিন কোটি ডলার। এর বাইরে প্রযুক্তি নিরপেক্ষতার জন্য দিতে হবে প্রতি মেগাহার্জে ৭৫ লাখ ডলার। স্পেকট্রামের দামের তারানা হালিম বিষয়ে বলেন, নির্ধারণ করা দামের বিষয়ে অপারেটরদের কোনো আপত্তি আসেনি। এ দাম সহনীয় বলে আমরা মনে করি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা