সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারকা যখন সেক্স রোবট!

news-image

তারকাদের চেহারার আদলে বাজারে আসছে সেক্স রোবট। ইতোমধ্যে ‘সামান্থা’ নামের কথা বলতে পারা পৃথিবীর প্রথম রোবটটি বিক্রিও হয়ে গেছে। সমকালীন বিশ্বে আলোড়ন তুলেছে এই সেক্স রোবট।

ধারণা করা হচ্ছে, অস্ট্রিয়ার পতিতালয়গুলোতে আগামীতে সেক্স রোবট বেশ জনপ্রিয়তা পাবে। তারকাদের নামের রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন সেক্স রোবটকে আরও ‘জীবন্ত’ করতে তাতে একাধিক সেন্সর লাগানো হচ্ছে।

ওয়েস্ট ওয়ার্ল্ড নামের সেক্স রোবট নির্মাতা প্রতিষ্ঠানের সমন্বয়কারী লেন ফ্র্যান্সিস জানিয়েছেন, এবার বিশ্বের জনপ্রিয় সব তারকাদের আদলে রোবট তৈরি করছে তার প্রতিষ্ঠান।

বলা হচ্ছে, ‘লাভ অ্যান্ড সেক্স উইথ রোবট’ বইয়ের রচয়িতা ডেভিড লেভির মতে তারকারা খুব শিগগিরই রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের ছবির লাইসেন্স বিক্রি করবেন। তাদের এসব ছবি সেক্স রোবটে ব্যবহার করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রাহকের স্বপ্নের তারকাকে রোবটে রূপ দিতে এতে ছবি এবং ভিডিও যুক্ত করা হবে। এমনকি রোবটকে ‘জীবন্ত’ করতে তাতে নাড়ি চলাচলের মতো জিনিসও দেয়া হবে। এসব রোবট নির্ধারিত তারকার আচার-ব্যবহার এবং চারিত্রিক বৈশিষ্ট্য আয়ত্ত্ব করে পরবর্তীতে গ্রাহকের সামনে সেভাবে চলাফেরা করতে সক্ষম হবে।

উল্লেখ্য, এ বছরের শুরুতে ৩৪ হাজার ইউরো খরচ করে স্কারলেট জোহানসনের মতো একটি রোবট ডল তৈরি করেছেন তার এক ভক্ত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা