,

এক মাস না পেরোতেই বিস্ফোরিত আইফোন ৮

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘ প্রতীক্ষার পর গত ১২ সেপ্টেম্বর চমক নিয়ে অ্যাপল বাজারে আনে আইফোন ৮ প্লাস। কিন্তু বাজারে আসার এক মাস না পেরোতেই বিস্ফোরিত হয়েছে ফোনটি। খবর ইন্ডিপেনডেন্ট।

গত সপ্তাহে তাইওয়ানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাইওয়ানের পশ্চিমাঞ্চলীয় শহর তাইচুং থেকে গত সপ্তাহে একজন নারী ফোনটি কেনেন। আইফোন ৮ প্লাস কেনার পর তিনি মাত্র ৫ দিন ব্যবহার করতে পারেন। এর পরেই চার্জ দেয়ার সময় তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ে ফোনটি। এর কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে।

 

ওই নারী বলেন, ফোনটি চার্জে দেয়ার তিন মিনিটের মধ্যে সেটি বিস্ফোরিত হয়। আগুন লাগতে পারে এই ভয়ে আমি দৌড়ে গিয়ে ফোনটি আনপ্লাগ করি। আইফোনের চার্জার ও ক্যাবল দিয়েই চার্জ দিচ্ছিলাম।

বিস্ফোরিত এই ফোনের ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। অ্যাপল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায় নি।

উল্লেখ্য, নতুন আইফোনের ক্ষেত্রে এটিই প্রথম বিস্ফোরণের ঘটনা। এর আগে স্যামসাং নোট ৭ বিস্ফোরণের কারণে সেটির বিক্রি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে