,

সিম্ফনির নতুন ট্যাব বাজারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এসেছে সিম ট্যাব-২৫ নামে দুই জিবি র‍্যামের একটি ট্যাব।

৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ট্যাবটি এ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ চালিত। ট্যাবটিতে আছে পাওয়ারফুল ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ২ জিবি ডিডিআরথ্রি র‍্যাম যার কারণে গেমস এবং এ্যাপস চালানো যাবে নির্বিঘ্নে। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যাতে রাখা যাবে অনেক বেশি গান, মুভি, গেমস এবং এ্যাপস চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।

চমৎকার ছবি তোলার জন্য ট্যাবটিতে আছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং সেলফি তোলার জন্য আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে আছে ফেস বিউটি মোড, প্যানারোমা মোড, নাইট মোড, প্রফেশনাল মোড এবং ফ্ল্যাশ ল্যাম্প। ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দিবে দীর্ঘ সময় চার্জ থাকার নিশ্চয়তা। নীল এবং গোল্ডেন কালারে সিম্ফনির সকল আউটলেটে এই ট্যাবটি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৪৯০ টাকায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে