সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে গণহত্যা চলছে : ম্যাক্রোঁ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর যে সহিংসতা ও নিপীড়ন চলছে, তাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

এই গণহত্যা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফরাসি টেলিভিশন চ্যানেল টিএমসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

তিনি বলেন, চলমান রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নিধনের যেন নিন্দা জানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সে জন্য পরিষদের অন্য সদস্যদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট।

রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন অভিযান বন্ধ করতে নিরাপত্তা পরিষদ যেন হস্তক্ষেপ করে তার জন্য একটি পদক্ষেপ নিতে ফ্রান্স পরিকল্পনা করছে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, অবশ্যই রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা অভিযান বন্ধ করতে হবে। মানবিক ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনার অনুমতি দিতে হবে এবং যে জাতিগত নিধন চলছে তা বন্ধ করে আইনের শাসন ফেরাতে হবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট