সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরে ১৫০ বার ধর্ষণ করেছেন এই নামি ক্রিকেটার!

news-image

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটারের গায়ে লাগল ‘সিরিয়াল রেপিস্টের’ তকমা। জেলে যাচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডিয়োন তালজার্ড। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দীর্ঘ ১০ বছর ধরে এক নারীকে ১৫০ বারেরও বেশি ধর্ষণ করেছেন।

সম্প্রতি সেই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তারপরেই আদালতের রায়ে জেলই তার একমাত্র ঠিকানা হতে চলেছে আগামী ১৮ বছরের জন্য।

১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বোর্ডারের হয়ে খেলা এই ক্রিকেটারে বিরুদ্ধে অভিযোগ তিনি দশ বছর এক নারীকে ব্ল্যাকমেইল করে দেড়শ’ বারের বেশি ধর্ষণ করেছেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনি লড়াইয়ের পর আদালত তাকে কারাদণ্ড দেন।

দক্ষিণ আফ্রিকা ছেড়ে ব্রিটেনে পাড়ি জমানোর পর সেখানকার এক নারীর উপর তিনি এই নির্যাতন চালান বলে অভিযোগ উঠে।

ধর্ষণের শিকার নারীর অভিযোগ গত ২০০২ সাল থেকে ২০১২ পর্যন্ত দীর্ঘ দশ বছর ধরে তিনি অত্যাচারিত হয়েছেন। শুধুমাত্র যৌনক্রিয়াই নন, এসময় তার উপর শারীরিক নির্যাতনও চালাতেন তালিজার্ড।

নির্যাতনের মুখে ২০১৫ সালে ওই মহিলা পুলিশকে অভিযোগ করেন। পরে চলতি সপ্তাহে ম্যাঞ্চেস্টারের মিনসুল স্ট্রিট ক্রাউন কোর্টে তালিজার্ড দোষী সাব্যস্ত হন।

এদিকে নিজেকে নির্দোষ দাবি করা তালিজার্ড আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ব্রিটেনে পাড়ি দেয়ার পর তালিজার্ড ওল্ডহ্যাম, বোল্টন এবং বুরি-র হয়ে ক্লাব ক্রিকেট খেলতেন। তালিজার্ডের ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ কৃতিত্ব হল, একটি প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাফডজন উইকেট দখল করা। মোহাম্মদ ইউসুফ, আজাহার মেহমুদ এবং সাঈদ আনোয়ারকে আউট করে তিনি হ্যাটট্রিক করেছিলেন।

তবে ক্রিকেটের ঔজ্জ্বল্য পুরোটাই নিষ্প্রভ হয়ে যায় তাঁর কুকীর্তি সামনে আসার পর। তবে আদালতের এই রায় মানছেন না তালিজার্ড। নিজেকে নির্দোষ প্রমাণ করতে উচ্চতর আদালতে আবেদন করবেন তিন সন্তানের পিতা ৪৭ বছরের এই ক্রিকেটার, সঙ্গী হিসেবে পেয়েছেন তাঁর বর্তমান গার্লফ্রেন্ড জ্যাকেলিন কোস্তেলোকে। কোস্তেলো ইতিমধ্যেই অনলাইন আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন, যাতে তাঁরা উচ্চতর আদালতে আবেদন করতে পারেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা