,

অ্যাগুয়েরার হ্যাটট্রিকে ম্যানসিটির গোল উৎসব

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরার হ্যাটট্রিক নৈপুণ্যে ওয়াটফোর্ডকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক ওয়াটফোর্ডকে স্বস্তি দেয়নি ম্যানসিটি। খেলার ২৭ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন অ্যাগুয়েরা। দলের দ্বিতীয় ও নিজের দ্বিতীয় গোলটি আর্জেন্টাইন এই তারকা করেন খেলার ৩১তম মিনিটে। এর ৬ মিনিট পর ব্রাজিলের জেসুস নিজের প্রথম আর দলের তৃতীয় গোলটি করলে ওয়াটফোর্ড এক রকম ম্যাচ থেকে ছিটকে পড়ে।

৩-০ গোলে এগিয়ে থাকা ম্যানসিটির গোল উৎসবে যোগ দেন আরেক আর্জেন্টাইন অটামেন্ডি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন তিনি। খেলার ৮১ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো। ফলে, ৫-০ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

খেলার ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে দলের ষষ্ঠ গোলটি করেন স্টারলিং। ৬-০ গোলে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সিটিজেনরা।

৫ ম্যাচ খেলে চারটিতে জয় আর একটিতে ড্র করা ম্যানসিটির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১৩। লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। এদিকে, প্রথম হারের স্বাদ পেল ৮ পয়েন্ট পাওয়া ওয়াটফোর্ড।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে