সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের প্রতিভাবান খেলোয়াড়দের একজন তিনি। বিপিএলের পঞ্চম আসরে তাই মেহেদী হাসান মিরাজকে নিয়ে আগ্রহ ছিল টুর্নামেন্টের সাতটি দলেরই। তবে কপাল ভালো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা কিনে নেয় মিরাজকে।

শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। ড্রাফটের শুরুতেই মোস্তাফিজকে কিনে নেয় রাজশাহী কিংস। এরএর প্রথম রাউন্ডে বাকি ছয়টি দলও একজন করে দেশি খেলোয়াড়কে স্কোয়াডে ভেড়ায়। দ্বিতীয় রাউন্ড শেষে দলগুলো সাধ্যমতো পছন্দের খেলোয়াড় কিনে নেয়।

স্থানীয় ১৩৬ আর বিদেশি ২০৮ ক্রিকেটারকে নিয়ে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়। টুর্নামেন্টের সাতটি দল ইতোমধ্যেই নিজেদের দল গোছানোর কাজ প্রায় ৬০ ভাগ সম্পন্ন করেছে। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে দল সাজানোর বাকি কাজ সেরে ফেলবে ফ্র্যাঞ্জাইজিগুলো।

আগামী ৩ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। গত আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা। এর আগে টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জয় করে ঢাকা। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফির অধীনে শিরোপা ঘরে তোলে।

বিপিএলের পঞ্চম আসরের সাতটি দল হলো- চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স।

বিপিএলের এবারের আসরে একটি দল সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় নিয়ে একাদশ গঠন করতে পারবে। কমপক্ষে দুজন বিদেশি খেলোয়াড় একাদশে রাখা বাধ্যতামূলক।

এখন পর্যন্ত ড্রাফটে কে কোন দলে:

চিটাগং ভাইকিংস: সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আলাউদ্দিন বাবু

ঢাকা ডায়নামাইটস: আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী

খুলনা টাইটান্স: নাজমুল হোসেন শান্ত, আবু জাহিদ রাহি, আফিফ হোসেন ধ্রুব

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী

রংপুর রাইডার্স: শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান

রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদুজ্জামান

সিলেট সিক্সার্স: আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা