,

আফ্রিকা সফরে তিন ফরমেটেই জয়ের সুযোগ রয়েছে : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম বলেছেন, ‘দল হিসেবে বাংলাদেশ এখন অনেক পরিণত। টিম হিসেবে আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে অবশ্যই ভাল কিছু হবে। তবে আমি আত্মবিশ্বাসী। আশা করছি ভাল ফলাফল করেই ফিরতে পারবো।আফ্রিকা সফরে তিন ফরমেটেই জয়ের সুযোগ রয়েছে’।

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে দেশ ছাড়ার আগে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন।

সাকিবকে দলের অপরিহার্য অংশ উল্লেখ করে মুশফিক আরো বলেন, ‘সাকিব দলে না থাকা আমাদের জন্য একটি সেটব্যাক। তার মতো প্লেয়ার যে কোন দলের জন্যই বাড়তি শক্তি। সাকিবের কোনো বদলি সম্ভব না।’

২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট। এরপর দুই অক্টোবর ব্লুমফন্টেইনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ২১ সেপ্টেম্বর ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকুর রহিমের দল।

এরপর ওয়ানডে। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে। এর আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে বাংলাদেশ। অন্যসব ফরম্যাটের চেয়ে ওয়ানডেতেই বাংলাদেশ একটু এগিয়ে থাকবে। প্রোটিয়াদের বিপক্ষে ১৭টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে তিনটিতে।

২৬ ও ২৯ অক্টোবর হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথমটি ব্লুমফন্টেইন ও দ্বিতীয়টি পচেফস্ট্রমে। এখন অবধি দক্ষিণ আফ্রিকানদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে সবগুলোতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে