,

তামিমদের বিশ্ব একাদশকে গুড়িয়ে দিল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক :অঘোষিত ফাইনালে বিশ্ব একাদশের বিপক্ষে লড়ছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হয়।

প্রথম ম্যাচটা জিতেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতেছে বিশ্ব একাদশ। লাহোরে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী।

শেষ ম্যাচে তামিমদের হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নেয় পাকিস্তান। ১৮৪ রানের টার্গেটে খেলতে নেম ৮ উইকেট ১৫০ রানে গুটিয়ে যায় বিশ্ব একাদশের ইনিংস।বিশ্ব একাদশের পক্ষে পেরেরা ৩২, মিলার ৩১ রান করেন । এ ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। ১৫ রানে তামিমের উইকেট দিয়ে শুরু হয় বিশ্ব একাদশের উইকেট পতন। এর পর একে একে আমলা, দুপ্লেসিস, জর্জ বেইলি ফিরে যান। তামিম আজ মাত্র ১৪ রান করে আউট হন।

বিশ্ব একাদশ ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এর পর মিলার এবং সামি চেষ্টা করে শেষ পর্যন্ত টার্গেট ছুঁতে পারেনি।

ফলাফল ৩৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। পাকিস্তানের পক্ষে হাসান আলি ২ উইকেট, উসমান খান , ইমাদ ওয়াসিম এবং রইস ১ টি করে উইকেট নেন।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান করেছে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন আহমেদ শেহজাদ। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার।

এ ছাড়া বাবর আজম ৩১ বলে ৪৮ ও ফখর জামান ২৫ বলে করেন ২৭ রান। ৭ বলে ২ ছক্কায় ১৭ রানে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। বিশ্ব একাদশের থিসারা পেরেরা ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে