,

পাকিস্তানে শেষটাও ভালো হয়নি তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : আজ শুরুটা কী দারুণ করেছিলেন তামিম ইকবাল! ইমাদ ওয়াসিম করা প্রথম ওভারেই তিন বাউন্ডারি মারলেন বাংলাদেশ ওপেনার। মনে হচ্ছিল আগের দুই ম্যাচের ব্যর্থতা পুষিয়ে দেওয়ার প্রত্যয়ে ব্যাটিং করছেন তামিম। কিন্তু সব শেষ উসমান খানের নিচু হয়ে আসা বলটায়।

তামিম বোল্ড ১৪ রানে। বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটাও ভালো হলো না তাঁর। আগের দুই ম্যাচে করেছিলেন ১৮ ও ২৩ রান। বিশ্ব একাদশের হয়ে সিরিজটি খেলে কাল সন্ধ্যায় দেশে ফেরার কথা তামিমের। বাংলাদেশ দলের সঙ্গে তাই কাল তাঁর যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়। তামিম দক্ষিণ আফ্রিকায় রওনা দেবেন পরশু।

তামিমের মতো আজ ব্যর্থ হাশিম আমলাও। প্রোটিয়া ওপেনার রানআউট ২১ রানে। হাসান আলীর বলে বোল্ড হওয়ার আগে বেন কাটিং করেছেন ৫ রান। পাকিস্তানের দেওয়া ১৮৪ রান তাড়া করতে নেমে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বিশ্ব একাদশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে