,

তিন বছর পর সাদা পোশাকে মাঠে মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ তিন বছর পর সাদা জার্সিতে মাঠে নামলেন মাশরাফি। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস জিতে প্রথমে বল করছে মাশরাফির দল খুলনা। এখন পর্যন্ত ৬ ওভার বল করে ১ মেডেনসহ ১৬ রান দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তবে কোন উইকেট পাননি।

এর আগে ২০১৫ সালে একবার জাতীয় লিগ খেলতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেবার আর খেলতে পারেননি দীর্ঘ পরিসরের ক্রিকেটে।

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়ার পর থেকেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে অনিয়মিত মাশরাফি। গত আট বছরে মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে জাতীয় লিগে খেলেছেন তিনটি আর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) একটি। মাশরাফি সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু টেস্ট সিরিজ হওয়ায় ছিলেন না দলে। আর সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। তাই নিজেকে ঝালিয়ে নিতে সাদা পোশাকে মাঠে নেমেছেন মাশরাফি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে