,

জোড়া গোলে রোনালদোর ‘অবিশ্বাস্য’ পাঁচ রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক :ব্যক্তি জীবনে বেশ আমুদে হলেও ফুটবল মাঠে বেশ রুক্ষ পুর্তগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সব সময়ই আলোচনায় থাকতে পছন্দ করেন রিয়াল মাদ্রিদের এই পোস্টারবয়। কখনও গোল কিংবা রেকর্ড করে, কখনওবা বাইরের অনাকাঙ্খিত ঘটনায়।

তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই নিজের জাত চেনালেন সিআর সেভেন খ্যাত এই তারকা। বুধবার (১৪ সেপ্টেম্বর) অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে দুই গোল করে দল জিতিয়েছেন তিনি।

আর চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জোড়া গোল করে পাঁচটি নতুন রেকর্ড গড়লেন সিআর সেভেন। সেগুলো হলো :-

এক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পেনাল্টিতে করা সর্বোচ্চ গোলের মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টিতে তার করা গোলসংখ্যা ১২। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির গোল ১১।

দুই : ইউরোপ সেরার এই টুর্নামেন্টে ঘরের মাঠে সর্বোচ্চ গোলের মালিকও এখন রোনালদো। ন্যু ক্যাম্পে বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির গোল ৫৪। আর বুধবার এলএম টেনকে ছাড়িয়ে যাওয়া রোনালদোর গোল ৫৫।

তিন : সব ধরণের প্রতিযোগীতামূলক ম্যাচে শেষ ১৬ শট থেকে রিয়াল মাদ্রিদকে ১২টি গোল উপহার দেন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার।

চার : রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে টানা ২১ বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোও নতুন একটা রেকর্ড গড়লেন। রিয়ালের হয়ে খেলা টানা ষষ্ট মৌসুমের সবকটি প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন।

পাঁচ : বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপোয়েল নিকোসিয়ার বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। যা তার রেকর্ড সর্বোচ্চ ১০৭ গোল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে