,

আজ থেকেই কিনতে পারেন স্বপ্নের বিশ্বকাপের টিকিট

news-image

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ২০১৮ সালের জুনেই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তার আগে প্রায় ৯ মাস বাকি থাকতেই টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকেই অনলাইনে পাওয়া যাবে রাশিয়া বিশ্বকাপের টিকিট।

ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে। প্রথম ধাপে টিকিট বিক্রি শেষ হয়ে গেছে দ্বিতীয় ধাপে যাওয়ার প্রয়োজন নেই। প্রথম ধাপে বিক্রি শেষ না হলেই কেবল দ্বিতীয় ধাপে যাবে। সব ধরনের দর্শকরা যাতে টিকিট ক্রয়ের সুযোগ পান সেই ব্যবস্থা রাখা হয়েছে বলে দাবি ফিফার।

সংস্থার ওয়েবসাইটে এই টিকিট কাটতে পারবেন ফুটবলপ্রেমীরা। টিকিট বিক্রির ঘোষণার সাথে সাথে এর দাম সম্পর্কেও ধারণা দিয়েছে ফিফা। চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হবে। রাশিয়ার স্থানীয় দর্শকদের জন্য সর্বনিম্ন ২৩ ডলার মূল্যে টিকিট পাওয়া যাবে। আর বাইরের দর্শকদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ১০৫ ডলার।

এছাড়া উদ্বোধনী ম্যাচ, গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য আলাদা মূল্যের টিকিট ছাড়া হবে। ফাইনালে ক্যাটাগরি-১ এর টিকিটের সর্বোচ্চ দাম ১০৯৯.১ ডলার। সর্বনিম্ন ক্যাটাগরি- ৩ এর টিকিট পাওয়া যাবে ৪৫৫ ডলারে। আর স্থানীয় রাশিয়ানরা ক্যাটাগরি-৪ এর টিকিট কিনতে পারবেন ১২২ ডলারে। আগামী বছরের ১৪ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে