সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে কাজ করবে আইফোন এক্স এর বিশেষ আনলক ফিচার ‘ফেস আইডি’

news-image

আন্তর্জাতিক ডেস্ক :টেক জায়ান্ট অ্যাপল তাদের প্রিমিয়াম মডেলের ফোন আইফোন এক্স (টেন) উন্মুক্ত করেছে। এই ফোনে নেই হোম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর বদলে যুক্ত করা হয়েছে ফেস আইডি ফিচার। এই সিস্টেমে মুখমন্ডলই হবে ব্যবহারকারির পাসওয়ার্ড। অর্থাৎ ফোনের দিকে তাকালেই ফোন আনলক হয়ে যাবে।
অ্যাপলের এই নতুন ফেস আইডি ফিচার যথেষ্ট নিরাপদ বলা যায়। কেননা এই প্রযুক্তিতে রয়েছে ট্রু ডেপথ সেন্সর যেখানে অল্প জায়গায় অনেক হার্ডওয়্যার যুক্ত করা হয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মাইক্রোফোন, স্পিকার, অ্যামডিয়েন্ট লাইট এবং প্রক্সিমিটি সেন্সর নতুন ইনফ্রারেড ক্যামেরা, ডট প্রোজেক্ট এবং ফ্লাড ইলিউমিনেটরের সাথে যুক্ত করা হয়েছে।

এই ফেস আইডি প্রিক্রিয়াটি খুব সহজ: ফোনের আলো মুখের উপর পড়লে ৩০ হাজার ইনফ্রারেড ডট একটি রাফ প্যাটার্ন তৈরি করে ফেলে এবং ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে এই ডট থেকে ছবি নিয়ে সিদ্ধান্ত নেয় ছবিটা ব্যবহারকারির সাথে কতটুকু মিলছে। অ্যাপল দাবি করছে, এই প্রক্রিয়ায় ফেস আইডি কে বোকা বানানো প্রায় অসম্ভব। যা ১০ লাখে প্রায় ১ বার।
আর এধরণের প্রযুক্তির সাথে আপনি আগেই পরিচিত। মাইক্রোসফটের এক্সবক্স ৩৬০ এবং এক্সবক্স ওয়ান এ গেম নিয়ন্ত্রনের জন্য কাইনেক্ট এ ধরণের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অ্যাপল উন্মুক্ত অনুষ্ঠানে জানিয়েছে, তাদের এই ফেস আইডি প্রযুক্তি একজন ব্যাক্তি তার চুলের স্টাইল পরিবর্তন করলে কিংবা মাথায় স্কার্ফ বা টুপি দেওয়া অবস্থায়ও শনাক্ত করতে সম্ভব। এমনকি রাতের অন্ধকারেও এই ফেস আইডি দিয়ে আনলক হবে ফোন। তবে এই ফিচার শুধুমাত্র চোখ বন্ধ অবস্থায় কাজ করবে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা