সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ফের বাদ নাসির…

news-image

স্পোর্টস ডেস্ক : বহুদিনের চেষ্টায় ও নিজেকে প্রমাণের মধ্য দিয়ে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন নাসির হোসেন। তবে দুই বছর পর টেস্ট দলে ফিরেই পরের সিরিজে বাদ পড়লেন তিনি।

কারণ হিসেবে জানানো হল- দক্ষিণ আফ্রিকা সিরিজের কন্ডিশন ও কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন তিনি।

সোমবার বিকালে প্রোটিয়াদের বিপক্ষে দল ঘোষণা করে বিসিবি।

এর পর নাসিরের বাদ পড়ার ব্যাখ্যা দেন মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, আমরা দেশে এক ধরনের ক্রিকেট খেলি, বিদেশে আরেক রকম। ভারসাম্য রাখতেই আমরা দুইভাবে চিন্তা করি। তাই কম্বিনেশন ও বাউন্সি উইকেটে খেলার দুর্বলতার কারণে নাসিরকে বাদ দেয়া হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পাঁচ পেসার। স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। বাউন্সি উইকেটে ভালো খেলার রেকর্ড দলে ফিরিছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জায়গা করে নেন নাসির। ঢাকা টেস্টে ২৩, ০ রানের দুটি ইনিংসের পর চট্টগ্রামে ৪৫, ৫ করেন নাসির।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’