,

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে সম্ভাবনা দেখছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে তার অনুপস্থিতি দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করেন সাকিব। দক্ষিণ আফ্রিকায় টেস্ট ও টি-টোয়েন্টি বাংলাদেশের জন্য কঠিন হলেও ওয়ানডেতে ভালো সম্ভাবনা দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বলেই বিশ্বাস সাকিবের, ‘আমার থাকা না-থাকায় খুব বেশি প্রভাব পড়বে না। কারণ দুনিয়াতে কোনো জিনিসই কারও জন্য অপেক্ষা করে না। আমি আশা করি এবং মন থেকে বিশ্বাস করি, বাংলাদেশ অনেক ভালো করবে দক্ষিণ আফ্রিকায়। ধারাটা অব্যাহত থাকবে। যে যাবে, সে ভালো করবে। দক্ষিণ আফ্রিকা সবার জন্য চ্যালেঞ্জিং। সবার ভেতর বাড়তি চেষ্টাও থাকবে ভালো করার।’

২০০২ ও ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। চারটিতেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকায় ছয়টি ওয়ানডের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ, একটি পরিত্যক্ত। ২০১৫ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজটা চ্যালেঞ্জিং হলেও ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাকিব।

সিরিজ নিয়ে সাকিবের ভবিষৎবাণী, ‘ফল বলা কঠিন। ভবিষৎবাণী করাও কঠিন ব্যাপার। টেস্ট সিরিজ অবশ্যই কঠিন হবে। ওয়ানডেতে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। টি-টোয়েন্টি বলাটা কঠিন। কারণ ওরকম কন্ডিশনে আমরা ৬-৭ বছরের বেশি সময় খেলিনি। স্বাভাবিকভাবেই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ও টেস্ট বেশি কঠিন হবে।’

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। টেস্ট থেকে ছয় মাসের ছুটি চাওয়া সাকিবকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিবি। বাঁহাতি এই অলরাউন্ডার ওয়ানডে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে