,

পাকিস্তানের কাছে ২০ রানে হারলো বিশ্ব একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : জয় হলো পাকিস্তানের, পাকিস্তান ক্রিকেটের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশকে ২০ রানে হারিয়েছে পাকিস্তান। সরফরাজ আহমেদদের ১৯৮ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে ১৭৭ রানেই শেষ হয়ে যায় বিশ্ব একাদশের ইনিংস। ফলে ২০ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তামিমদের।

টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ব্যাট করতে নেমে শুরুতেই ফাখর জামানের উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান; কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজম আর আহমেদ শেহজাদ মিলে পাকিস্তানকে বিশাল স্কোরের পথে নিয়ে যান। আউট হওয়ার আগে বাবর আজমের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন আহমেদ শেহজাদ।

৩৪ বলে ৩৯ রান করেন শেহজাদ। ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম। ৫২ বল খেলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৬ রান করেন তিনি। শোয়েব মালিক যেন টর্নেডো বইয়ে দেন। ২০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৩৮ রান। ইমাদ ওয়াসিম শেষ দিকে ৪ বল খেলে ১৫ রান করে অপরাজিত থাকেন।

বিশ্ব একাদশের হয়ে শ্রীলঙ্কার থিসারা পেরেরা ৫১ রান দিয়ে নেন ২ উইকেট। ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন বেন কাটিং, ৩২ রান দিয়ে ১ উইকেট মরনে মর্কেল, ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে