,

বন্ধ হচ্ছে গুগল ড্রাইভ অ্যাপের ডেস্কটপ সংস্করণ

news-image

গ্রাহকদের জন্য ক্লাউডে তথ্য সংরক্ষণ ও প্রবেশাধিকার সহজ করতে কাজ করছে মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। আর এ জন্য প্রতিষ্ঠানটিকে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে সিস্টেমে এবং পুরনো কিছু সেবাকেও বিদায় জানাতে হবে।
এরই অংশ হিসেবে ২০১৮ সালের মার্চ থেকে ম্যাক ও উইন্ডোজ প্লাটফর্মের জন্য গুগল ড্রাইভ অ্যাপ বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিষয়টি নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ গুগল ড্রাইভের বিকল্প হিসেবে এরই মধ্যে তাদের দুটি সেবা চালু রয়েছে। এর একটি হলো ব্যাকআপ অ্যান্ড সিঙ্ক, গ্রাহকরা এটি গুগল ড্রাইভের বিকল্প হিসেবে সহজেই ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গুগল ফটোসে ছবি ও ফাইল সংরক্ষণের সুবিধা পাবেন গ্রাহকরা।

পাশাপাশি তথ্য সংরক্ষণের জন্য ড্রাইভ ফাইল স্ট্রিম সেবাটিও ব্যবহার করতে পারবে গুগল ড্রাইভ ব্যবহারকারীরা। এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য এটি চলতি বছরের মার্চে চালু করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে