সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরকে বাদ দিয়ে মাহমুদউল্লাহ যে কারণে

news-image

স্পোর্টস ডেস্ক : কদিন আগে দেশের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগে নাসির হোসেন সংবাদ শিরোনাম হলেন দলে ফিরে। আর মাহমুদউল্লাহ দল থেকে বাদ পড়ে। যদিও মুমিনুল হকের দলে থাকা না–থাকার বিতর্কে এই খবর আড়ালেই পড়ে গেছে। কদিনের ব্যবধানে নাসির-মাহমুদউল্লাহ আবারও সংবাদ শিরোনামে। এবার অবশ্য আগেরটার বিপরীত!

অস্ট্রেলিয়া সিরিজে মাহমুদউল্লাহকে দলের বাইরে রাখা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল বলেছিলেন, ‌ওয়ানডে আর টেস্ট ক্রিকেট এক নয়। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলেও সেটি তাঁর জন্য যথেষ্ট ছিল না দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ পেতে। মজাটা হচ্ছে, মিনহাজুলের দাবি, এবার নাকি তাঁর পরামর্শেই দলে রাখা হয়েছে মাহমুদউল্লাহকে। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে ভালো করবেন, এমনটাই প্রত্যাশা বিসিবির প্রধান নির্বাচকের, ‘আমরা ভেবেছি দেশের বাইরে যেখানে বাউন্সি উইকেট, বল তাড়াতাড়ি ব্যাটে আসে, সেখানে ও ভালো ব্যাটিং করে। একজন অভিজ্ঞ ব্যাটসম্যান আর সাকিব যেহেতু নেই, এসব চিন্তা করেই ওকে রাখা।’

এটা ঠিক, আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ যে চারটি সেঞ্চুরি করেছেন, প্রতিটি বাউন্সি-দ্রুতগতির উইকেটে। কিন্তু কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ে ৪৫ রান করা নাসির কেন সুযোগ পেলেন না এই সিরিজে? মিনহাজুলের কথায় মনে হলো, বাউন্সি উইকেটে ভালো ব্যাটিং করতে পারেন না, এই যুক্তিতে নাসিরকে নেওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে, ‘আমরা দেশে একধরনের ক্রিকেট খেলি। বিদেশে আরেক রকম। দুদিকে ভারসাম্য রাখতে স্কোয়াডে এদিক-ওদিক করতে হয়। আগেও বলেছি, ২৯ জন খেলোয়াড়কে পুলে রেখেছি। যাকে যখন প্রয়োজন হচ্ছে, এই পুল থেকে তাকে নেওয়া হচ্ছে। আবার দলের বাইরে রাখা হচ্ছে। দলের একটা সমন্বয় বা পরিকল্পনা থাকে। ওখানে যেহেতু বাউন্সি উইকেটে খেলা হবে, ওর ব্যাটিং সামর্থ্যের কথাও ভাবা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা