,

দক্ষিণ আফ্রিকা সফরেও অনিশ্চিত মোসাদ্দেক!

news-image

স্পোর্টস ডেস্ক : চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ মিস করেছেন। দলে থেকেও শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাকে। এবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তার দলে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ সেই একটাই, চোখের সমস্যা! এই তরুণ অল-রাউন্ডারের চোখের কর্নিয়ার ইনফেকশন এখনো নাকি ভালো হয়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, এখনো মোসাদ্দেকের চোখের ইনফেকশন সেরে ওঠেনি। আরও উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার তার থাইল্যান্ড যাওয়ার কথা। আগামীকাল মঙ্গলবার সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন মোসাদ্দেক। ওই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আগেই পরামর্শ করেছে বিসিবি। কিন্তু এবার মোসাদ্দেককে সরাসরিই দেখতে চাইছেন তিনি।

কিন্তু কতদিনে সুস্থ হয়ে উঠবেন মোসাদ্দেক? এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, যেহেতু মোসাদ্দেকের চোখের সমস্যাটা ইনজুরি টাইপের নয়, তাই বলা কঠিন ঠিক কতদিনে সে পুরোপুরি সেরে উঠবে। এ জন্য বলা যাচ্ছে না সে দক্ষিণ আফ্রিকা সফরে থাকতে পারবে কিনা।

আমরা ওকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে