সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএল শেষে ঢাকায় ফিরলেন মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিনবাগো নাইট রাইডার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরের। আর সিপিএল শেষ করে ঢাকায় ফিরেছেন টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দেশে ফেরার খবর জানান জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটার।

ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সুস্থভাবে পৌঁছাতে পেরেছি।’

সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে অংশ নেন মাহমুদউল্লাহ। এবারের আসরে জ্যামাইকার হয়ে পাঁচ ম্যাচে মাঠে নেমেছেন ডানহাতি এই অলরাউন্ডার। পাঁচ ম্যাচে ব্যাট হাতে ১১ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন তিন উইকেট। আর তার দল বিদায় নেয় এলিমিনেটর ম্যাচে হেরে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা