,

টেস্ট ক্রিকেটে ৬ মাসের বিশ্রামে যাচ্ছেন সাকিব?

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের জন দূরে থাকার কথা ভাবছেন সাকিব আল হাসান? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের বরাত দিয়ে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ আজ এমনই একটি খবর জানিয়েছে। তবে সাকিব নিজে বিসিবি বরাবর চিঠি দিয়ে ব্যাপারটি জানালেই কেবল এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হবে।

বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান ক্রিকবাজকে বলেছেন, ‘সাকিব এ ব্যাপারে চিঠি দেওয়ার পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আমরা এমন একটি কথা (৬ মাসের জন্য বিশ্রাম) শুনছি। তবে এটা আনুষ্ঠানিক কিছু নয়।’

ক্রিকবাজের খবরে বলা হয়েছে, অবসাদগ্রস্ততার কারণেই সাকিব এই বিশ্রাম চান। বাংলাদেশ অলরাউন্ডার মনে করেন, ৬ মাস বিশ্রাম নিলে তিনি আবার নিজের উদ্যম ফিরে পাবেন। বিশ্রামের এই সময় সীমিত ওভারের ক্রিকেটে খেলতে অবশ্য তাঁর কোনো সমস্যা নেই।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। যতক্ষণ না পাচ্ছি, সে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকছে।’

সাকিবের বিশ্রামের আনুষ্ঠানিক আবেদনে বোর্ড সাড়া দিলে বাংলাদেশের টিটোয়েন্টি অধিনায়ক সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে থাকবেন না। খেলবেন না আগামী নভেম্বর-ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও।

১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর থেকে পচেফস্ট্রুমে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শিগগিরই দল ঘোষণা করার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে