,

ভারতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফর শেষ করে ভারতে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ন্যাথান কুল্টার নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, মার্কোস স্টোইনিস, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন শুক্রবার রাতে ভরতে পৌঁছেছেন। অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা বাংলাদেশ থেকে শনিবার সকালে ভারতে পৌঁছান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পাওয়ায় বিরাটদের বিরুদ্ধে খেলতে পারবেন না জোস হ্যাজলেউড। তার পরিবর্তে ১৪ জনের দলে এসেছেন কেন রিচার্ডসন। ১২ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অসিরা।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ২১, ২৪, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০ ও ১৩ অক্টোবর।

গত ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৭ আগস্ট মিরপুরে শুরু হয়েছিল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ২০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। গত ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হয়েছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে সাত উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। ফলে, সিরিজটি শেষ হয় ১-১ সমতায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে