সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাদা পোশাকে ফিরছেন মাশরাফি!

news-image

স্পোর্টস ডেস্ক :সর্বশেষ ২০০৯ সালে টেস্ট ক্রিকেট খেলেছিলেন বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি ঝুঁকির কারণে পাঁচদিনের টেস্টকে অলিখিতভাবে বিদায় বলেছেন তিনি। আট বছর পর সেই ফরম্যাটে ফেরার ইঙ্গিত দিচ্ছেন ৩৬ টেস্ট খেলা এই ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় আসন্ন জাতীয় লিগে নিজ বিভাগ খুলনার হয়ে খেলতে যাচ্ছেন মাশরাফি।
সর্বশেষ ২০১৪ সালে খুলনার হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে জাতীয় লিগের মাঠে নেমেছিলেন। চারদিনের ওই ম্যাচে এক ইনিংস বল করে দুইটি উইকেট নেন তিনি। তিন বছরের ব্যবধানে আবারও চারদিনের প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরছেন মাশরাফি। এরই মধ্যে খেলতে চেয়ে বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন। সে হিসেবে জাতীয় ক্রিকেট লিগে খুলনার প্রাথমিক ২০ সদস্যের দলে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।

 

এর আগে ২০০৯ সালে ক্যারিয়ারের ৩৬তম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন মাশরাফি। কিংসটাউনের ওই ম্যাচে বল করতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। পরবর্তীতে ঝুঁকি ও শারীরিক সামর্থ্যের অভাবে চিকিৎসকদের পরামর্শেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি। যদিও, ফরম্যাটকে এখনও বিদায় বলেননি বাংলাদেশ দলের সর্বকালের অন্যতম সেরা এই ফাস্ট বোলার।
চলতি বছরেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও, ফেরার ভাবনা রয়েছে। সেই ফেরার অংশ হিসেবেই হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে মাঠে নামবেন পেসার হিসেবে দেশের হয়ে সর্বোচ্চ ৭৮ টেস্ট উইকেট পাওয়া মাশরাফি।

 

খুলনার প্রাথমিক দল : মাশরাফি বিন মুর্তজা, খান আব্দুর রাজ্জাক, মো. মিথুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, শেখ রবিউল ইসলাম, এনামুল হক বিজয়, কাজী নুরুল হাসান সোহান, অমিত মজুমদার, আব্দুল হালিম, বিশ্বজিৎ হালদার, নাহিদুল ইসলাম, মোসাদ্দেক ইফতেখার রাহি, রবিউল ইসলাম রবি, হাসানুজ্জামান, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেইন, মেহেদী হাসান, মাহমুদুল হক সেতু ও আশিকুজ্জামান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা