সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সাদা পোশাকে দেখা যাবে মাশরাফিকে!

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে না খেললেও এখনো আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আবারও টেস্ট ক্রিকেট খেলতে না পারলেও সাদা পোশাকে নিজেকে আবারও দেখতে চান ম্যাশ।

জানা গেছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৮তম জাতীয় ক্রিকেট লিগে আবারও সাদা পোশাকে খুলনার হয়ে মাঠে নামতে পারেন তিনি। তাছাড়া তিনি খেলতে চান এমনটাও জানিয়ে দিয়েছেন এরই মধ্যে বিসিবি ও খুলনা বিভাগীয় কর্মকর্তাদের। সে হিসেবে জাতীয় ক্রিকেট লিগে খুলনার প্রাথমিক ২০ সদস্যের দলে রাখা হয়েছে মাশরাফি বিন মুর্তজাকে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৮তম জাতীয় ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা থাকলেও পেছানোরও সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সফরের আগে অন্তত দুটি ম্যাচ খেলতে চান মাশরাফি। সব ঠিক থাকলে হয়তো আগামী ১৫ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাদা পোশাকে মাঠে নামবেন তিনি। ক্যালেন্ডারের হিসেবে তিন বছর পর জাতীয় লিগে মাঠে নামা হবে তাকে।

অন্যদিকে, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২ অক্টোবর শেষ হবে টাইগারদের টেস্ট সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচ ওয়ানডে ও ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে টিম যাবে দক্ষিণ আফ্রিকায়। মাশরাফি যেহেতু টেস্ট দলে থাকছেন না, তাই সে সময়টাকে কাজে লাগাতেই ম্যাচ খেলতে চান তিনি।

খুলনা বিভাগীয় দলের সহকারী কোচ মনোয়ার আলী মনু জানান, মাশরাফি তাকে ফোন করে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। সে হিসেবেই প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে।

শেষ পর্যন্ত মাশরাফি মাঠে নামলে তিন বছর পর জাতীয় লিগে ফেরা হবে তার। সর্বশেষ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ২০১৪ সালের ৩০ ফেব্রুয়ারি খুলনার হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা