সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত পুলিশ কর্মকর্তার মেয়ের দায়িত্ব নিলেন গম্ভীর

news-image

 

স্পোর্টস ডেস্ক :দেশপ্রেমের দিক দিয়ে গৌতম গম্ভীর বরাবরই তরুণদের জন্য অনুকরণীয়। ক্রিকেটের বাইরে মহানুভবতার জন্যও অনেকবার শিরোনাম হয়েছেন বাঁ-হাতি এই ভারতীয়ওপেনার। এবার আরেকটি মহতী উদ্যোগের জন্য আলোচনায় এসেছেন তিনি। কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের গুলিতে নিহত পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর আবদুল রশিদের মেয়ের পড়াশোনার যাবতীয় নিয়েছেন গম্ভীর।

গেল ২৮ অগাস্ট অনন্তনাগ জেলার মেহেন্দি কাদালে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় এএসআই রশিদের। মৃত্যুর পর বাবার কফিন জড়িয়ে রশিদের মেয়ে জোহরার কান্নার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ছবিটি যে কারও হৃদয়ে নাড়া দিতে বাধ্য। রশিদের পাঁচ বছর বয়সী মেয়ের কান্নার এমন হৃদয়বিদারক ছবি দেখে চুপ করে থাকতে পারেননি গম্ভীরও।

 

হৃদয়বিদারক ছবিটি দেখেই জোহরার সকল দায়িত্ব নেওয়ার কথা জানান ভারতীয় এই ওপেনার। টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় এই ঘোষণা দেন গম্ভীর। রশিদের মেয়ে জোহরার সমস্ত স্বপ্ন সফল করার প্রতিশ্রুতি নিয়েছেন তিনি। বাবা হারানোর এমন হতাশার মধ্যেও ছোট্ট জোহরাকে বাঁচার লড়াই শেখাতে চান বলে জানিয়েছেন গম্ভীর।

 

রশিদ কন্যার কান্নার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জোহরা, আমি হয়তো ঘুম পাড়ানি গান গেয়ে তোমাকে ঘুম পাড়াতে পারব না। কিন্তু আমি তোমার স্বপ্নগুলোকে জাগিয়ে রাখতে পারব। তোমার পড়াশোনাকে আমি আজীবনের জন্য সমর্থন করে যাবো।’

 

গম্ভীরের সমাজ সেবা এবারই প্রথম নয়। ক’দিন আগে ভারতের ছত্রিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। সেই ২৫ জন জওয়ানের সন্তানদের পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছে গম্ভীরের ফাউন্ডেশন। এছাড়া ভারতের কোনো বিশেষ দিন তার ফাউন্ডেশনের সদস্যরা বিনামূল্যে রক্ত দান করে থাকেন। সর্বশেষ নয়াদিল্লির পশ্চিম পটেল নগরে গরীবদের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করেছেন ভারতের জাতীয় দলে ব্রাত্য এই তারকা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা