,

অস্ট্রলিয়ার ইনিংসের শুরুতেই মুস্তাফিজের আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই মাত্র ৮৬ রান। অস্ট্রেলিয়ার মতো দলের কাছে এই রানটা খুব একটা বড় হওয়ার কথা নয়। তবে মামুলী সংগ্রহটাকেও অসিদের জন্য দূরহ করার কাজটি করে চলছেন টাইগার বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৮/১। ম্যাট রেনশ ১৭ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ১৩ রানে অপরাজিত রয়েছেন।

এর আগে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। টাইগার পেসারের বাউন্সারটা সামলাতে পারেননি ওয়ার্নার। কোনো মতে বলটাকে ঠেকাতে চেয়েছিলেন তিনি। তবে বলটা ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। সৌম্য সরকার সহজ একটি ক্যাচ নেন।

এর আগে সিরিজে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৮৬ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করেছিল টাইগাররা। জবাবে প্রথম ইনিংসে ৩৭৭ রান করে অস্ট্রেলিয়া। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫৭ ।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ভোগান নাথান লায়ন। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৬ উইকেট। বাংলাদেশি ব্যাটসম্যানদের সধ্যে সবোর্চ্চ ৩১ রান করেন অধিনায়ক মুশফিক। এছাড়া মুমিনুল হক ২৯ ও সাব্বির রহমান করেন ২৪ রান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে