সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের বিপক্ষে বল টেম্পারিংয়ে অভিযোগ আনা হয়েছে। বিদেশি বেশ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করছে। ফক্স স্পোর্টস, টেলিগ্রাফসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সাকিবের বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করতে আইসিসির দৃষ্টি আকর্ষণও করেছে। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে গণমাধ্যমগুলো।

গতকাল বুধবার চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮১তম ওভারে নতুন বল পায় বাংলাদেশ। নতুন বল শক্ত ও মসৃন থাকায় টার্নের জন্য বলটা মাটিতে ঘষে নেন সাকিব। আম্পায়ার নাইজেল লংয়ের ঠিক পেছনেই এমনটি করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বল টেম্পারিং আইনে বলা আছে, কোনো অবস্থাতেই বলের স্বাভাবিক অবস্থা বিকৃত করা যাবে না। ক্রিকেট আইনের ৪২ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর ধারায় বলা হয়েছে, বল মাটিতে ঘষা, কিংবা বলের উজ্জ্বলতা নষ্ট করলে সেটা টেম্পারিংয়ের আওতাভুক্ত হবে।

বল টেম্পারিংয়ের সংজ্ঞায় বলা হয়েছে, ‘বলের স্বাভাবিকতা বজায় রাখতে কৃত্রিম কিছু যেমন থুতু বা ঘাম ব্যবহার করা যাবে। বলে কাদা লাগলে বা ভিজে গেলে সেটা শুকনো কাপড় দিয়ে মোছা যাবে। এর বাইরে কোনো কিছু করাই হবে বল টেম্পারিং। নখ দিয়ে খোঁচা দেওয়া বা আচড় দেওয়া, বলে কামড় দেওয়া, পায়ের বুটের সুচালো অংশ দিয়ে আঘাত করা, প্যান্টের জিপারের সাহায্যে বলে দাগ কাটনোর চেষ্টা, ভ্যাসলিন, ক্রিম, কৃত্রিম লালা ব্যবহার করা যাবে না। এমনটা হলে সেটা বল টেম্পারিং বলে গণ্য হবে। মাটিতে সাকিবের বল ঘষার বিষয়টি অবশ্য আম্পারের নজর এড়িয়ে যায়।

অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। হতে পারে জরিমানা, নিষিদ্ধ হতে পারেন ম্যাচও। অবশ্য এ বিষয়ে ম্যাচ রেফারি এখনো কোন ব্যাখা দেননি। আইসিসিও এ বিষয়ে কিছুই জানায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা