,

ব্যাটিংয়ের শুরুতেই সৌম্যর বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান। তার ৪ উইকেটে শেষ পর্যন্ত রানের পাহাড় গড়া হলো না অস্ট্রেলিয়ার। আজ ম্যাচের চতুর্থ দিন সকালে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই অজিদের শেষ উইকেটটি তুলে নিলেন মুস্তাফিজ। ৩৭৭ রানে শেষ হলো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। তাদের লিড ৭২ রানের। এবার ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে ধৈর্য্যের পরিচয় দিতে হবে টাইগারদের।

৭২ রানে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১১ রান। সৌম্য ৯ রান করে কামিন্সসের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। তামিম ২ রানে অপরাজিত আছেন।

এর আগে ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল অজিরা। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ওপেনার এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ‘আইপিএল বন্ধু’ মুস্তাফিজের শিকার হয়ে ফিরেন তিনি। মুস্তাফিজের ৪ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ১টি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে